ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনেতা রাজেন্দ্র প্রসাদের কন্যা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:০৬, ৫ অক্টোবর ২০২৪
অভিনেতা রাজেন্দ্র প্রসাদের কন্যা মারা গেছেন

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা রাজেন্দ্র প্রসাদের কন্যা মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান গায়ত্রী। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, হায়দরাবাদের এআইজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গায়ত্রীকে। সেখানেই মারা যান তিনি। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গায়ত্রী বুকে ব্যথা অনুভব করায় ৪ অক্টোবর রাতে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করেও ব্যর্থ হন।

ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ত্রী। মৃত্যুকালে স্বামী ও একটি কন্যা সন্তান রেখেছেন। গায়ত্রী অভিনয়ে নাম না লেখালেও তার কন্যা সাই তেজস্বিনি শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করছেন।   

৬৮ বছর বয়সি রাজেন্দ্র প্রসাদের কন্যার অকাল প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। জুনিয়র এনটিআর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘রাজেন্দ্র প্রসাদের কন্যা গায়ত্রী আমার খুবই প্রিয় ছিলেন। তার মৃত্যুর খবরে আহত হয়েছি। তার আত্মার শান্তি কামনা করছি। রাজেন্দ্র প্রসাদ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তা ছাড়াও অভিনেতা নানি, নবদ্বীপসহ অনেক তারকাই গায়ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা আল্লু অর্জুন রাজেন্দ্র প্রসাদের বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়