ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকাশ্যে ‘চাঁদ মামা’, নেটিজেনরা বলছেন ‘আগুন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ২২:০৪, ২৮ মার্চ ২০২৫

ঢালিউড কিং শাকিব খানের আলোচিত সিনেমা ‘বরবাদ’। ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। দুদিন আগে মুক্তি পায় সিনেমাটির আইটেম গানের টিজার। এবার প্রকাশ্যে এলো ‘চাঁদ মামা’ শিরোনামের পূর্ণ গান।

শুক্রবার (২৮ মার্চ) রাতে আইটেম গানটি মুক্তি পেয়েছে। গানটির টিজারে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে ওপার বাংলার নুসরাত জাহানের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছিল। পুরো গান মুক্তির পর সেই উন্মদনার আগুনে ঘি ঢেলেছেন এই জুটি। গানটির কমেন্ট বক্সে চোখ রাখলে তারই প্রমাণ মেলে।

আরো পড়ুন:

আকাশ নামে একজন লেখেন, “একেই আইটেম গান বলে। পুরাই বোম।” মনির লেখেন, “হায় হায় ঈদের খেলা তো পুরাই জমাই দিলো। ‘দুষ্টু কোকিল’ ছাড়িয়ে যাবে।” মেহেদী লেখেন, “যে আমি কখনো বাংলা মুভি দেখি না, সেই আমিই এবার হলে বসে বরবাদ দেখব। বরবাদের লুক, ট্রেইলার, গানের ঝলকগুলা দুর্দান্ত।”

তন্ময় হোসেন লেখেন, “এক কথায় অসাধারণ হয়েছে গানটা, সাথে নুসরাত জাহানের ড্যান্স, ‘চাঁদ মামা’ পুরাই হিট। খুব তাড়াতাড়ি এক নম্বর ট্রেন্ডিংয়ে চলে আসবে।” আরেকজন লেখেন, “আগুন জ্বালানো হয়েছে। গান নয়, পুরাই জলন্ত আগুন।” কলকাতা থেকে উজ্জ্বল তালুকদার নামে একজন লেখেন, “কলকাতা থেকে বলছি, সব রেকর্ড ভেঙে দিবে শাকিব খান। ৫০০ মিলিয়ন হবে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

‘চাঁদ মামা’ গান রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই যুগল। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়