ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধুমধাড়াক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না: ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ২২:১৮, ২৮ জুলাই ২০২৫
ধুমধাড়াক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না: ভাবনা

কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘নো-মেকআপ’ লুক ট্রেন্ড চলছে। অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘নো-মেকআপ’ লুক প্রকাশ করেছেন। এবার সেই স্রোতে গা ভাসালেন এ সময়ের অন্যতম সাহসী ও চিন্তাশীল অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে এর সঙ্গে ভিন্ন এক ভাবনাও তুলে ধরেছেন এই তারকা।

মঙ্গলবার (২৭ জুলাই) নিজের ফেসবুকে নতুন সিনেমা ‘চারুলতা’–র একটি লুক শেয়ার করেছেন ভাবনা। ক্যাপশনে এ অভিনেত্রী বলেন, “মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন— আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং ডিরেক্টর যেভাবে আমাকে দেখতে চেয়েছেন, সেভাবেই পর্দায় হাজির হতে চেয়েছি।” 

আরো পড়ুন:

চরিত্রের গভীরে প্রবেশ করা ভাবনার মূল লক্ষ্য। তার ভাষায়— “ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তার প্রস্তুতি কৃত্রিমতা নয় বরং চরিত্রের গভীরে প্রবেশ করাই আসল।” 

আট বছর আগে সিনেমায় যাত্রা শুরু করেন ভাবনা। প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায়ও তিনি ছিলেন সম্পূর্ণ মেকআপহীন। এ বিষয়ে তিনি বলেন, “আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।” 

সিনেমার ধরন নিয়ে ভাবনার বক্তব্য বেশ স্পষ্ট। তিনি বলেন, “আমি ধুমধাড়াক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমাও করবই। তবে আমি চাই এমন চরিত্র, যেটা আমাকে তৈরি করে, চ্যালেঞ্জ দেয়।” 

এই বক্তব্য থেকেই বোঝা যায়, ভাবনা শুধু পর্দার বাহারি মুখ হতে চান না, বরং শিল্পের গভীরতায় নিজেকে প্রতিষ্ঠা করতে চান। নতুন সিনেমা ‘চারুলতা’ এর লুক নিয়ে নিজের প্রত্যাশাও জানিয়েছেন তিনি।  

এ অভিনেত্রী বলেন, “এই ছবিটা আমার নতুন সিনেমা ‘চারুলতা’ এর। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেতা হতে চাই, তার মানে এই নয় যে, আমি সব ধরনের সিনেমা করব না। একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেতা হবো— এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন।” 

আশনা হাবিব ভাবনা অভিনীত কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে, ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’, ‘চারুলতা’।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়