বাচসাস’র ইফতার ও দোয়া মাহফিলে তারকাদের মিলনমেলা
ছবির কোলাজ
পবিত্র রমজানের স্নিগ্ধ সন্ধ্যা। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় তখন জমে উঠেছে প্রাণবন্ত এক আয়োজন। চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে উষ্ণ মিলনমেলা তৈরি হয়। বলছি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৭ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের কথা। গতকাল এই আয়োজন করা হয়।
এই আয়োজন শুধু ইফতার নয়, বরং চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের একসঙ্গে দেখা হওয়ার একটি উষ্ণ উপলক্ষও বটে। বাচসাসের আহ্বানে সাড়া দিয়ে এদিন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা ও সংস্কৃতিকর্মী উপস্থিত হন। আড্ডা, কুশল বিনিময় আর স্মৃতিচারণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।
সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, প্রতি বছরের ন্যায় এবারও বাচসাস সদস্য এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ভবিষ্যতেও বাচসাসকে আরও এগিয়ে নিতে এই ঐক্য ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বহু পরিচিত মুখ। তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব (ডিপিএস) জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, প্রখ্যাত নির্মাতা ও লেখক শাকুর মজিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিম, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব, কোষাধ্যক্ষ কমল পাটেকর, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, চিত্রনায়ক নিরব হোসেন, কায়েস আরজু, অভিনেতা শিবা সানু, অভিনেত্রী-নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, চিত্রনায়িকা আঁচল আঁখি ও রোমানা নীড়।
সংগীতাঙ্গন থেকে উপস্থিত ছিলেন ইথুন বাবু, মৌসুমী আক্তার সালমা ও সৈয়দ অমি। আরও ছিলেন অভিনেতা ও নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেত্রী ও নির্মাতা রাশেদা চৌধুরী লাজুক, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, নৃত্য পরিচালক ইউসুফ খান, নির্মাতা ছটকু আহমেদ, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস ও বুলবুল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক ফরমান আলী, অভিনেতা হারুন রশিদ বান্টি এবং অনুভব মাহবুবসহ অনেকে।
সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ, সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য-শাকিল হোসেন, সাজু আহমেদ, হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতারকে ঘিরে সন্ধ্যার এই আয়োজন যেন হয়ে উঠেছিল চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষের এক উষ্ণ মিলনমেলা। ব্যস্ততার মাঝেও সবাই একসঙ্গে বসে ইফতার করা, কথা বলা আর শুভকামনা বিনিময়ের মধ্য দিয়ে তৈরি হয় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
ঢাকা/শান্ত