ইউপি সদস্য আটকের প্রতিবাদে আশুলিয়া থানা ঘেরাও
সাকিব || রাইজিংবিডি.কম
আশুলিয়ার ম্যাপ
নিজস্ব প্রতিবদেক
সাভার (ঢাকা), ২৯ জানুয়ারি : জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিচারের একপর্যায়ে এক ইউপি সদস্যকে আটকের প্রতিবাদে আশুলিয়া থানা ঘেরাও করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে সাভারের আশুলিয়া থানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা রাইজিংবিডিকে জানান, আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সাদেক ভুইয়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ করার জন্য থানায় আসলে তুচ্ছ বিষয় নিয়ে আশুলিয়া থানার এসআই জাকারিয়া, শহিদুল ইসলাম মোল্লা ও রুহুল আমিনের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।
একপর্যায়ে তারা সাদেক ভূঁইয়াকে টেনে হিচড়ে থানার লকাপে ঢুকিয়ে রাখে। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুপুর ৩ টার দিকে থানা ঘেরাও করে এলাকাবাসী।
এসময় এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ বদরুল আলম দোষীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম রাইজিংবিডিকে জানান, থানার ৩ জন উপ-পরিদর্শকের সঙ্গে ওই ইউপি সদস্যের বাকবিতর ঘটনা ঘটেছে। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।
রাইজিংবিডি / সাকিব / রিশিত
রাইজিংবিডি.কম