ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার  ভূমিকম্প, নিহত ২০

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোররাতে মালাকু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মালাকু প্রদেশের আম্বন শহরের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ২৯ কিলোমিটার। ভূমিকম্পের পরপর ওই এলাকায় ১২টিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। এগুলোর একটি মাত্রা ছিলো ৫ দশমিক ৬।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবো বলেন, ‘অন্তত ১০০ জন আহত হয়েছে। ভূমিকম্পের পরপর দুই হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।’ নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছিল, ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। একজন মারা গেছেন মাটিচাপায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া,জলবায়ু তত্ত্ব ও ভূতাত্ত্বিক সংস্থার ভূমিকম্প ও সুনামি বিভাগের প্রধান রাহমাত ট্রাইইয়োনো বলেছেন, ‘আম্বন শহর ও এর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কম্পনের কারণে অনেকের ঘুম ভেঙ্গে যায়...এটা ছিলো পাশ দিয়ে ট্রাক যাওয়ার মতো অনুভূতি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়