ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাসে মৃত বেড়ে ৩৬১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে মৃত বেড়ে ৩৬১

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জন।

এর মধ্যে চীনের বাইরে প্রথমবারের মতো ফিলিপাইনের এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার নতুন করে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছাড়া বাকি সব মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে। আক্রান্ত হয়েছে আরো ১৭ হাজার ২০৫ জন। এছাড়া নতুন করে দুই হাজার ৮২৯ জন সংক্রমণের শিকার হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে মাত্র আট দিনে ১০০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করেছে চীন। ১৫০০ শয্যার আরেকটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

যেসব দেশে রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল, সেসব দেশে মানুষ থেকে মানুষে সংক্রমণ শুরু হলে পরিস্থিতি কী হবে, সেই ভাবনা থেকেই বৈশ্বিক জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দ্রুত ছড়াতে থাকায় এবং মৃত্যুর হার বাড়তে থাকায় বিভিন্ন দেশ উহান ও হুবেই থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। তবে অনেক দেশ আবার চীনে যাওয়া ও চীন থেকে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।

উহান থেকে নিয়ে আসা এসব ব্যক্তিদের অনেককেই ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চীন ছাড়াও আরও অন্তত ২২টি দেশে প্রায় ১৫০ লোক কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়