ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের সাবেক প্রধান ধর্মযাজক করোনায় মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ১৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসরায়েলের সাবেক প্রধান ধর্মযাজক করোনায় মারা গেছেন

ইসরায়েলের সাবেক প্রধান ধর্মযাজক রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনায় মারা গেছেন।

সোমবার(১৩ এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নেতানিয়াহু বলেন, ‘মর্মান্তিকভাবে রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি।’

বেশ কিছু দিন যাবত শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রাব্বি ইলিয়াহু। গত সপ্তাহে নিয়মিত চেকাপের উদ্দেশ্যে তাকে জেরুজালেমের শ্যারে যাদেক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়। এরপর তাকে ইসোলেশনে রাখা হয়।

চলমান বৈশ্বিক মহামারিতে এটিই রাষ্ট্রটির শীর্ষ কোনো ব্যক্তির মৃত্যু।

রাব্বি ইলিয়াহু ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির সেফারডিমের শীর্ষ যাজক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

এ পর্যন্ত ইসরায়েলে ১১ হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : জেরুজালেম পোস্ট


ঢাকা/জেনিস 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়