মিয়ানমারে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী। একইসঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট ও আরও কয়েকজন মন্ত্রীকে আটকের পর এই ঘোষণা দেওয়া হলো।
মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে এই ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।
ওই ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি ছিল।
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সু চি’র দলের সোমবার সংসদ আহ্বান করার কথা ছিল। কিন্তু তার আগেই সু চিকে আটক করা হয়।
ঢাকা/ইভা
- ৫ বছর আগে ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে’
- ৫ বছর আগে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন সু চি
- ৫ বছর আগে মিয়ানমারে অভ্যুত্থান: ৪ বিষয়কে গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী
- ৫ বছর আগে সু চি আটক, আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া
- ৫ বছর আগে মিয়ানমারের ঘটনায় প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ
- ৫ বছর আগে সু চি আটকের পর মিয়ানমারে ইন্টারনেট সেবা ব্যাহত
- ৫ বছর আগে অং সান সু চি আটক
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার