ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যে গাড়িচাপা দিয়ে ৩ জনকে খুন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৩ জুন ২০২৩  
যুক্তরাজ্যে গাড়িচাপা দিয়ে ৩ জনকে খুন

যুক্তরাজ্যের নটিংহামের সেন্ট্রাল ইংলিশ শহরের রাস্তায় গাড়িচাপা দিয়ে তিন জনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। পুলিশ এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহভাজন এক জনকে গ্রেপ্তার করেছে।  

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার পরেই শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় দু'জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পরপর আরেকটি স্থানে একটি ভ্যান তিন জনকে চাপা দেওয়ার চেষ্টা করছিল। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের কেন্দ্রের ঠিক বাইরে একটি রাস্তায় আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আরো পড়ুন:

চিফ কনস্টেবল কেট মেনেল বলেন, ‘এটি একটি ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা যা তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই তিনটি ঘটনাই পরস্পর সংশ্লিষ্ট এবং আমাদের হেফাজতে একজন ব্যক্তি রয়েছে। এই তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গোয়েন্দাদের একটি দল ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করার জন্য কাজ করছে।’

৩১ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার উদ্দেশ্য সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়