ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন, তাহলে ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অব্যাহত অভিযানের সম্ভাবনার জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। এই আগাম প্রস্তুতির ফলে দেশ দুটির মধ্যে সংঘাত আগের চেয়েও অনেক বেশি গুরুতর হতে পারে। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরিকল্পনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তাদের এই প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি করবে।

ট্রাম্পের এই অঞ্চলে সামরিক বাহিনীকে একত্রিত করার পরে নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকরা আলোচনা করেছেন।

শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে একটি অতিরিক্ত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। সেখানে যুদ্ধবিমান, নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ও আক্রমণ পরিচালনা এবং তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা করতে সক্ষম অন্যান্য সমরাস্ত্রহ আরো হাজার হাজার সৈন্য যোগ করা হচ্ছে।

শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সাথে ‘একটি চুক্তি করা কঠিন’ হয়ে পড়েছে। ‘কখনও কখনও আপনার ভয় থাকা উচিত। এটাই একমাত্র জিনিস যা পরিস্থিতির সমাধান করবে।’

সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, “ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সকল বিকল্প রয়েছে। যে কোনো বিষয়ে তিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনেন, তবে আমাদের দেশ এবং জাতীয় নিরাপত্তার জন্য কী সর্বোত্তম, তার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়