ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৩২, ৮ মার্চ ২০২৬
ইরানের এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের এফ-১৪ যুদ্ধবিমান

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গতকাল ইরানের ইসফাহানের একটি বিমানবন্দরে তাদের বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে নির্দিষ্ট সংখ্যক এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এসব তথ্য জানায়। বিবৃতিতে আরো বলা হয়, “পাশাপাশি, ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকিস্বরূপ ‘শনাক্তকরণ ব্যবস্থা’ এবং ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থার’ ওপরও আঘাত হানা হয়েছে।”

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়, ‘এই হামলাটি দুই দিন আগে (শুক্রবার) তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করার অভিযানের একটি ধারাবাহিকতা।”

অন্যদিকে, ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আজ রবিবার ইসফাহান প্রদেশের বেশ কয়েকটি উৎপাদন কারখানা এবং একটি ঘোড়দৌড় ক্লাবে হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনায় এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ইরানি বার্তা সংস্থাটি আরো জানায়, হামলায় আরও বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ইসফাহান প্রদেশের অন্তত আটটি শহরে এই হামলা চালানো হয়েছে। শহরগুলো হলো- ইসফাহান, নাজাফাবাদ, আরান, বিদগোল, বারখার, খোমেনি শাহর, শাহরেজা, ফালাভারজান এবং মোবারাকেহ।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়