ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ৩০ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ প্রণালিতে ইরানের হামলা, বাণিজ্য রক্ষায় মরিয়া যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৪ মার্চ ২০২৬   আপডেট: ২০:২৬, ১৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানের হামলা, বাণিজ্য রক্ষায় মরিয়া যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে ইরানের ক্রমাগত হুমকি সত্ত্বেও তেল ও বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) আল-জাজিরার ওয়াশিংটন ডিসি সংবাদদাতা কিম্বার্লি হালকেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এমনকি ২০ বিলিয়ন ডলার পর্যন্ত বীমা প্রদানের প্রস্তাব বিবেচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এখনো চূড়ান্ত কিছু ঘোষণা করেননি, তবে তেল ও পণ্য সরবরাহ সচল রাখতে বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হলো- তেলবাহী ও বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য নৌবাহিনীর এসকর্ট জাহাজ মোতায়েন করা।

প্রস্তুত রাখা অন্য একটি বিকল্প, যা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তা হলো- জাপান থেকে ২ হাজার ৫০০ মার্কিন মেরিন সেনাকে এই অঞ্চলে মোতায়েন করা। তাদের পৌঁছাতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এই সেনাদের নিরাপত্তা রক্ষার কাজে ব্যবহার করা হবে, যার মধ্যে জাহাজে তল্লাশি চালানো বা জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

এর বাইরে, ট্রাম্প প্রশাসন ইরানকে কার্যত হুমকি দিয়ে বলেছে, “আমরা ইতিমধ্যে আপনাদের সতর্কবার্তা দিয়ে দিয়েছি। যদি এটি অব্যাহত থাকে, তবে আমরা আপনাদের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবো।” 

উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) রাতে ইরানের খারগ দ্বীপে দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে, তেল অবকাঠামোতে আঘাত করা হয়নি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়