ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২  
নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার মামলা

নিপুন ও জায়েদ খান (ফাইল ছবি)

আপিল বিভাগের স্থিতাবস্থা থাকার পরও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জায়েদ খান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে জায়েদ খান আদালত অবমাননার মামলা করেছেন।’

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা এবং জায়েদ খানের প্রার্থিতা বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

ঢাকা/মামুন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়