ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আদালতে রামিসা হত্যা মামলার চার্জশিট দিল পুলিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ মে ২০২৬   আপডেট: ২২:০৫, ২৪ মে ২০২৬
আদালতে রামিসা হত্যা মামলার চার্জশিট দিল পুলিশ 

রামিসা আক্তার

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও আলামত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় হয়ে আদালতে দাখিল করা হয়েছে। 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তদন্ত সংস্থাকে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়ার পর ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন হাতে পেয়ে পুলিশ এ অগ্রগতি নিশ্চিত করে।

রবিবার (২৪ মে) দুপুর ২টার দিকে পল্লবী থানা থেকে ডিএমপি কমিশনার কার্যালয়ে যাওয়ার পথে অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসার সাংবাদিকদের বলেছেন, “আমরা এখন থানা থেকে ডিএমপি কমিশনার কার্যালয়ে যাচ্ছি। সেখানে ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তদন্ত প্রতিবেদনের সার্বিক বিষয়ে জানানো হবে।”

রবিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ।

এর আগে বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয় বলে জানান হাজতখানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রিপন মোল্লা।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়