আসছে হিরোর Xtreme 250 R
অবশেষে অপেক্ষার অবসান। দেশের বাজারে শিগগিরই আসছে হিরোর Xtreme 250 R বাইকটি। এক ভিডিও বার্তায় এটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হিরো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ।
ভারতে অটো এক্সপো ২০২৫ –এ হিরোর পক্ষ থেকে Xtreme 250 R বাইকটি লঞ্চ করা হয়েছিল। EICMA ২০২৪ ইভেন্টে প্রথম এই মোটরসাইকেলটিকে প্রকাশ্যে নিয়ে এসেছিল কোম্পানিটি।
যা আছে বাইকটিতে
ইঞ্জিন: হিরোর এই বাইকটিতে একটি ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি ৩০ হর্সপাওয়ার সর্বোচ্চ শক্তি এবং ২৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটিকে একটি ছয় স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই বাইকটিতে দুর্দান্ত গতির সুবিধা পাবেন গ্রাহকরা। মাত্র ৩ দশমিক ২ সেকেন্ডে বাইকটির গতি শূন্য থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
ফিচার ও হার্ডওয়্যার: এটি একটি কোয়ার্টার লিটার স্ট্রিট বাইক। বাইকটিতে এলইডি প্রোজেক্টর হেডল্যাম্পের সুবিধা প্রদান করা হয়েছে। একইসঙ্গে মিলবে এলইডি ডিআরএল এবং একটি এলইডি টেলল্যাম্প। প্রদান করা হয়েছে ব্লুটুথ কনেকটিভিটি সহ এলসিডি ড্যাশবোর্ড। মিলবে আকর্ষণীয় এলইডি উইঙ্কারের সুবিধাও। একটি স্টিল ট্রেলিস ফ্রেমের উপর এই মোটরসাইকেলটিকে তৈরি করা হয়েছে। সামনের দিকে প্রদান করা হয়েছে ৪৩ এমএম ইউএসডি ফর্ক। পিছনের দিকে রয়েছে গ্যাস চার্জড মোনোশক। ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনের দিকে প্রদান করা হয়েছে ৩২০ এমএম ডিস্ক ব্রেক। পিছনের দিকে রয়েছে ২৩০ এমএম ডিস্ক ব্রেক। মিলবে ডুয়েল চ্যানেল এবিএসের সুবিধাও।
ঢাকা/শাহেদ