অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সদস্য এম. এ মান্নান এমপি’র সভাপতিত্বে রোববার (৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, আহমেদ ফিরোজ কবির, এ কে এম সেলিম ওসমান এবং রুনু রেজা অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় সংসদ কর্তৃক অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত অফশোর ব্যাংকিং বিল-২০২৪ পরীক্ষাকরণ সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসাদ/এনএইচ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি