ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নতুন গান ‘শাহবাগে রাতভোর’

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
নতুন গান ‘শাহবাগে রাতভোর’

রাইজিংবিডি২৪.কম, ঢাকা

ভারতীয় গায়ক ও গীতিকার কবীর সুমন ৮ ফেব্রুয়ারি ‘গণদাবি’ শীর্ষক একটি গান লিখে ও গেয়ে এদেশের আন্দোলনের সঙ্গে শাহবাগ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন। যুগিয়েছিলেন অনুপ্রেরণা, আন্দোলনরত লাখো তরুণদের। তিনি ফের `শাহবাগে রাতভোর; নামের আরেকটি গান লিখেছেন। এই গানগুলিই বাজিয়ে এবং শুনে শুনে অনেক প্রতিবাদী সময় পার করছেন।

কবির সুমনের গান-শাহবাগে রাতভোর

শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী
রইল প্রজন্ম চত্বর।

স্লোগানে স্লোগানে কাঁপে
লাখো নবীনের বুক
ছেলেমেয়েদের মুখেই
আমার বাংলাদেশের মুখ।

হাত ধরে ছেলেমেয়ে
মুক্তির গান গেয়ে
জেগে আছে আজ প্রহরীর মতো
আসল বিচার চেয়ে।

শহীদ জননী দেখছেন
জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি...

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়