ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, থানায় জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, থানায় জিডি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি হ্যাকড হওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানায়, অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর দলের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়। অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে আনার জন্য সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে তা উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ( ওসি) গোলাম মোর্তজা বলেন, আমরা তদন্ত করছি। তদন্তে বেরিয়ে আসবে হ্যাকারদের বিস্তারিত।

এর আগে জামায়াতের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়, হ্যাকড হওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট বা মন্তব্য করা হলে তার দায়ভার ডা. শফিকুর রহমান বা দলের নয়।

ঢাকা/এমআর/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়