ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কদমতলীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তা কর্মী নিহত

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
কদমতলীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তা কর্মী নিহত

ফাইল ফটো

রাজধানীর কদমতলীর শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ আবুল বাশার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। 

নিহত আবুল বাশারের বাড়ি চাঁদপুর জেলার  মতলব থানা এলাকায়। তিনি পরিবারের সঙ্গে শ‍্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং নিরাপত্তা কর্মীর চাকরি করতেন। 

আরো পড়ুন:

নিহতের সহকর্মী আল আমিন জানান, বৃহস্পতিবার রাতে আমাদের স্টিল মিলের সামনে রাস্তা পার হচ্ছিলেন আবুল বাশার। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়