শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবারসচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা দেশে আসছেন, এমন আলোচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ বিষয়ে আরো আগেই বলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি।”
তিনি আরো বলেন, “আমরা এখনো চাই, আইনানুগ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী তিনি ভারত থেকে ফেরত আসুন। আমরা তো চাই, তিনি বিচারের মুখোমুখি হোন।”
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/রফিক
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান