ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামিসা হত্যা মামলায় আসামির জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ মে ২০২৬   আপডেট: ১৯:৪৫, ২৪ মে ২০২৬
রামিসা হত্যা মামলায় আসামির জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রামিসা আক্তার

আলোচিত রামিসা হত্যা মামলায় আসামি পক্ষের আইনি সহায়তার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।  

রবিবার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।  

আরো পড়ুন:

আদেশে বলা হয়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নং-১৩৯০/২০২৬-এর আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ। বিধি অনুযায়ী তিনি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। 

পল্লবী থানায় দায়ের হওয়া মামলা নং ৩৫-এর ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০ এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১/৩৪ ধারায় এই মামলা চলছে।  

সরকার বলছে, ন্যায়বিচার নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা আইনজীবী সমিতি।

এদিকে আজ রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে আদালতে আনা হয় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। 

ঢাকা/এএএম//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়