ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

প্রকাশিত: ১৬:৫৫, ২৮ মে ২০২৬   আপডেট: ১৭:০৫, ২৮ মে ২০২৬
কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি: রাইজিংবিডি

রাজধানীতে ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ৮০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে বিকেল ৩টার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা।

আরো পড়ুন:

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশালসহ সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারাল অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন তারা।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়