ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আহতদের দেখতে গেলেন ঢাবির সাদা দলের অধ্যাপক-সিনেট সদস্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২২, ৯ জুন ২০২২  
আহতদের দেখতে গেলেন ঢাবির সাদা দলের অধ্যাপক-সিনেট সদস্য

চট্টগ্রামের সীতাকুণ্ড কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন রোগীদের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনেট সদস্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

বুধবার (৮ জুন) দুপুরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন সব রোগীর শয্যাপাশে গিয়ে তিনি তাদের সার্বিক শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের জরুরি যেকোনও প্রয়োজনে সর্বাত্মকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখানে এসে যা দেখলাম তা খুবই মর্মান্তিক। এ ধরণের ঘটনায় যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিচার দাবি করছি। যদি বিচার করা না হয় তাহলে এমন ঘটনা পুনরায় ঘটবে বলে আমি মনে করি। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।

তিনি বলেন, এ সরকারের কাছে মানুষের জীবনের মূল্য নেই, তারা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে। মঙ্গলবারও চট্টগ্রামে রোগীদের খোঁজখবর নিতে গেলে জোনায়েদ সাকিসহ কয়েকজনকে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে এসময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক ও ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল আলম বাদশা।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়