ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছাত্ররাই আমাদের মুক্তির দূত: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৬ আগস্ট ২০২৪  
ছাত্ররাই আমাদের মুক্তির দূত: জিএম কাদের

ফাইল ছবি

আন্দোলনে বিজয়ী ছাত্রসমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার এক অভিনন্দন বার্তায় শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একইসাথে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আন্দোলনে গ্রেপ্তার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি করেছেন তিনি।

আরো পড়ুন:

এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। দেশবাসীকে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান তিনি।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়