ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকারপ্রধান পালানোর পথ পাবে না: কাজী মামুন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৫  
সরকারপ্রধান পালানোর পথ পাবে না: কাজী মামুন

জাতীয় পার্টি একাং‌শের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ। ছবি: রাইজিংবিডি

দে‌শের প‌রি‌স্থি‌তি খুব খারা‌পের দি‌কে যা‌চ্ছে, এ অবস্থা চল‌তে থাক‌লে সরকারপ্রধান পালানোর পথ পাবে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন জাতীয় পার্টি একাং‌শের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে জাতীয় যুব সংহতির
নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এই কথা বলেন।

আরো পড়ুন:

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব‌্য ক‌রে কাজী মামুনুর রশিদ বলেন, “মব ভায়োলেন্স, সন্ত্রাস, দখল বাণিজ্য আর লুটপাটের অভয়ারণ্যে  পরিণত হয়েছে দেশ। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। পরিণতি এমন দিকে যাচ্ছে শেখ হাসিনা হয়তো পালিয়ে বাঁচতে পেরেছে কিন্তু ড. ইউনূস পালানোর পথ পাবেন না। তাই সময় থাকতে স্বেচ্ছায় ক্ষমতাবান হস্তান্তর করুন। তাহ‌লে জনগণ আপনা‌কে ক্ষমা কর‌তে পা‌রেন।”

তি‌নি ব‌লেন, “দেশবাসী নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু দে‌শের সা‌র্বিক প‌রি‌স্থিতি‌তে এ আশা ক্ষীণ হ‌য়ে আস‌ছে।”

দেশের সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জা‌নি‌য়ে কাজী মামুন ব‌লেন, “মব ভায়োলেন্সকে প্রতিহত করতে হবে। বারবার জাতীয় পার্টি অফিসে মব সৃষ্টি করে হামলা করা হচ্ছে। আর এই সরকারের উপদেষ্টা তাতে উৎসাহ দিচ্ছেন। মব সৃষ্টিকারীদের বিচার করতে হবে।”

যুব সংহ‌তির কেন্দ্রীয় আহ্বায়ক আবুল হাসান আহমেদ জুয়েলের সভাপতিত্বে, সদস্য সচিব রিফাতুল ইসলাম পাভেলের পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, হাফসা সুলতানা, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, কবি অধ্যক্ষ এম ইউনুস ফার্সি।

উপ‌স্থি‌ত ছি‌লেন জাপা নেতা জিয়াউল হক জুয়েল, খোরশেদ আলম খুশু, আকরাম আলী শাহীন, ইদ্রিস আলী, সৈয়দ মোকাব্বির, আজমল হোসেন জিতু, মহসিন হোসেন রানা, আল আমিন, সাহিদুল ইসলাম সাকিল, মো. শরীফ প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়