ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তাসকিন বসলেন বিয়ের পিঁড়িতে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১১, ১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাসকিন বসলেন বিয়ের পিঁড়িতে

ক্রীড়া প্রতিবেদক: হঠাৎ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে উঠে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিয়ের খবরে। লাল শেরওয়ানী, পায়জামা ও পাগড়ী পড়া তাসকিন আহমেদের ছবি দেখে অনেকেই দ্বিধায় পড়ে যায়! শুরুতে মনে হচ্ছিল তাসকিন আহমেদকে ‘ট্রল’ করা হয়েছে!

তবে সেই দ্বিধা বেশিক্ষণ টিকেনি। একের পর এক ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় ক্রিকেটপ্রেমিদের কাছে খোলাসা হয়ে যায়, তাসকিন বিয়ের পিঁড়িতে বসেছেন। পাঠকরা ঠিকই পড়ছেন। বাংলাদেশ জাতীয় দলের স্পিডস্টার তাসকিন আহমেদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের এক হলে দীর্ঘদিনের প্রেমিকা সাইয়েদা রাবেয়া নাঈমার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।

রাতেই তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাসকিনের বাবা এম এ রশিদ মনু রাইজিংবিডির সঙ্গে আলাপকালে বিয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,‘অনেকটা হুট করেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। সময় সুযোগ করে বড় অনুষ্ঠান করব। মাশরাফি আর তামিম এসেছিল শুধু। বিপিএলের কারণে সবাই ব্যস্ত। দোয়া করবেন সবাই যেন ওর নতুন জীবন সুখের হয়।’
 


নাঈমার সঙ্গে তাসকিনের প্রণয় দীর্ঘদিনের। মোহাম্মদপুর থেকেই দুজনের পরিচয়। স্কুল-কলেজ এক না হলেও দুজন একসঙ্গে পড়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় এআইইউবিতে। এআইইউবিতে অর্থনীতিতে স্নাতক করছেন তাসকিন পত্নী নাঈমা। তাসকিন পড়ছেন বিবিএতে।

‘ঘরোয়া, ভদ্র ও লক্ষ্মী মেয়ে আমার পছন্দ। দেখতে কিউট (মিষ্টি) হতে হবে।’- সুদর্শন তাসকিন বলেছিলেন একবার। ২২ গজের ক্রিজে বল হাতে ঝড় তোলা তাসকিন বোল্ড হলেন নাঈমার সৌন্দর্য্যর ইন-সুইঙ্গারে। অভিনন্দন তাসকিন দম্পতি।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেন তাসকিন আহমেদ। 



রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়