ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেইমারও ছাড় দেওয়ার পাত্র নন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১০:৪২, ২ ফেব্রুয়ারি ২০২১
নেইমারও ছাড় দেওয়ার পাত্র নন

লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের ১৮ নম্বর দলের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। জোড়া গোল করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

এমন হারের পরে এমনিতেই মন ভালো থাকার কথা না নেইমারদের। এর মধ্যে যদি দেওয়া হয় খোঁচা তাহলে কেমন হয় বিষয়টা? একেবারে যেনো কাটা গায়ে নুনের ছিটা। পুরো ঘটনা দেখা যাক।  পিএসজিকে হারানো লরিয়েন্টের কাছে অবিশ্বাস্য কিছুই।

তাইতো ম্যাচ শেষে এই জয়কে ‘ম্যাজিকেল’ বলে আখ্যা দিয়ে একটি টুইট করেছে লরিয়েন্ট।  লরিয়েন্টের খেলোয়াড়রা জয়ের উৎসবে মেতেছিলেন বুরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড় হরলান্ডের বিখ্যাত মেডিটেশন সেলিব্রেশনে। সেই ছবিটি দেওয়া হয়েছিল টুইটে।

আর তাদের এই টুইটকে শেয়ার করে নেইমারকে খোঁচা দেয় জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। বুন্দেস লিগার এই ক্লাবটি তাদের টুইটার হ্যান্ডল থেকে লেখে, ‘চারদিকে এসব কি চলছে’। সঙ্গে জুড়ে দেয় একটি মজার ইমোজি।

এর কিছুক্ষণ পরেই সাড়া দেন নেইমার। গত চ্যাম্পিয়ন লিগের আসরে শেষ ষোলো থেকে বুরুশিয়াকে বিদায় করে দেয় পিএসজি। ওই ম্যাচে গোলও করেছিলেন এই ব্রাজিলিয়ান।

গোল করেই দলটির খেলোয়াড় হরলান্ডের ‘মেডিটেশন সেলিব্রেশন’ নকল করে উদযাপন করেছিলেন নেইমার। সেই ছবি জুড়ে দিয়ে উল্টো বুরুশিয়াকে খোঁচা দেন পিএসজি তারকা। ক্যাপশনে লেখেন, ‘তোমাদের মনে আছে’।

দল হার মেনে নিয়ে মাঠ ছেড়েছেন তাই বলে বুরুশিয়াকে সহজে ছেড়ে দেবেন? না নেইমার ছাড়ার পাত্র নন।

সর্বশেষ

পাঠকপ্রিয়