ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিজওয়ান-বাবরের হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের দাপট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৪৫, ২৫ এপ্রিল ২০২১
রিজওয়ান-বাবরের হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের দাপট

জিম্বাবুয়েতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান ফিরলো স্বরূপে। আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। আগের ম্যাচে তো ৯৯ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ের কাছে প্রথমবার টি-টোয়েন্টিতে হারের তিক্ত অভিজ্ঞতা হয় তাদের। রোববার (২৫ এপ্রিল) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী লড়াইয়ে স্বাগতিকদের ১৬৬ রানের টার্গেট দিতে দাপট দেখিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারের শেষ বলে ওপেনার শারজিল খান (১৮) লুক জংউইর শিকার হন। ৩৫ রানে উদ্বোধনী জুটি ভাঙলে রিজওয়ানের সঙ্গে বাবর কাটিয়ে দেন বাকি সময়, দুজনেই করেন হাফ সেঞ্চুরি। যদিও শেষ ওভারে জংউই জোড়া আঘাত হানেন। তাতে বাবর ও ফখর জামান সাজঘরে ফেরেন। ৩ উইকেটে ১৬৫ রান করে পাকিস্তান।

আরো পড়ুন:

দ্বিতীয় উইকেটে ১২৪ রান স্কোরবোর্ডে জমা করেন রিজওয়ান ও বাবর। ৩৯ বলে চারটি চারে হাফ সেঞ্চুরি করেন রিজওয়ান। তিনি অপরাজিত থাকেন ৬০ বলে ৯১ রান করে, ছিল ৫ চার ও ৩ ছয়। ইনিংসের তিন বল বাকি থাকতে লং অনে বাউন্ডারির সীমানায় রায়ান বার্লের ক্যাচ হন ৪৪ বলে হাফ সেঞ্চুরি করা বাবর। ৪৬ বল খেলে ৫২ রান করেন তিনি।

ফখর প্রথম বলেই বার্লের হাতে ক্যাচ দেন। টানা দুই বলে উইকেট পেয়ে হ্যাটট্রিকের আশায় পঞ্চম বল করেন জংউই, কিন্তু তার স্লোয়ার বলে ২ রান নেন রিজওয়ান। অন্য প্রান্তে ছিলেন হাসান আলী।

আগের ম্যাচে চার উইকেট নেওয়া জংউই ৪ ওভারে ৩৫ রান দিয়ে পান ৩ উইকেট।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়