ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেইমার-ম্যানসিটি গুঞ্জন নিয়ে মুখ খুললেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২০ জুলাই ২০২২  
নেইমার-ম্যানসিটি গুঞ্জন নিয়ে মুখ খুললেন গার্দিওলা

বার্সেলোনার গুরু-শিষ্যের পুনর্মিলনী হচ্ছে ইতিহাদ স্টেডিয়ামে, নেইমারকে নিয়ে এমন গুঞ্জনে নীরবতা ভাঙলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

পিএসজি ভালো প্রস্তাব পেলে নেইমারকে এই মৌসুমে বিক্রি করে দেবে, এমনটাই শোনা যাচ্ছে। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্ভাব্য ঠিকানা ম্যানসিটি, এমন গুঞ্জন তুলেছে ফরাসি গণমাধ্যমগুলো। কিন্তু বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার সিটিজেনদের রাডারে নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

আরো পড়ুন:

এরই মধ্যে আর্লিং হাল্যান্ড ও ক্যালভিন ফিলিপসকে ৯ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করে কিনেছে ম্যানসিটি। এই অবস্থায় নেইমারকে নিয়ে আসার কথা ভাবছে না ইংলিশ চ্যাম্পিয়নরা।

ফরাসি গণমাধ্যম লে প্যারিসিয়েন বলছে, নেইমারকে সরাসরি প্রস্তাব দিয়েছে ম্যানসিটি। কিন্তু সেই দাবি উড়িয়ে দিলেন গার্দিওলা, বললেন সবই মিথ্যা, ‘লে প্যারিসিয়েনের জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এটা সত্যি নয়। আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ তারা যে তথ্য পেয়েছে তা মিথ্যা। নেইমার দুর্দান্ত খেলোয়াড়, দারুণ ছেলে। তাকে প্যারিসেই ভালোভাবে খেলতে দিন। আর হ্যাঁ, নেইমারের জন্যও দুঃখিত।’  

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়