ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেসি-রোনালদোকে টপকে ধনী ফুটবলার ‘অখ্যাত’ এক তরুণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২৪ জানুয়ারি ২০২৪  
মেসি-রোনালদোকে টপকে ধনী ফুটবলার ‘অখ্যাত’ এক তরুণ

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের প্রসঙ্গ আসলে সবার আগে ক্রিস্টিয়ানো রোনালদোর নামই আসবে।পর্তুগিজ তারকার সম্পত্তির পরিমাণ প্রায় অর্ধ-বিলিয়ন পাউন্ড। তার পরেই আছেন ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে বিস্ময়কর হলেও সত্যি যে, এদের কেউ নয়; বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ফাইক বোলকিয়াহ।

সৌদি প্রো লিগে খেলা রোনালদোর বর্তমান সম্পত্তির মূল্য প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি। মেসির সম্পদ ৪৭১.৫ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ দুজন মিলে প্রায় ১ বিলিয়ন পাউন্ড সম্পদের অধিকারী। তবে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার বোলকিয়াহর সম্পদের পরিমাণ ১৫.৭ বিলিয়ন পাউন্ড।অবাক হলেও এটাই সত্যি।

আরো পড়ুন:

বোলকিয়াহর জন্ম লস অ্যাঞ্জেলেস। ২৫ বছর বয়সী এই তরুণের এই সম্পত্তির কারণ তিনি সম্পর্কে ব্রুনেই সুলতানের ভাগ্নে। সে হিসেবে তিনি ব্রুনাই রাজকীয় পরিবারের সদস্য। জানা গেছে, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণই ১৫.৭ বিলিয়ন পাউন্ড। বর্তমানে থাইলান্ডের ক্লাব রাতচাবুরি এফসির হয়ে খেলছেন বোলকিয়াহ।

বোলকিয়াহর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির একাডেমী থেকে। এরপর খেলেছেন লেস্টার সিটিতেও। তবে চেলসি ও লেস্টারের বয়সভিত্তিক দলে খেললেও কখনো মূল দলে সুযোগ পাননি এই তরুণ। লেস্টারের হয়ে অবশ্য উয়েফা ইয়ুথ লিগে ম্যাচ খেলেছেন।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়