ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

এলপিএলে মাঠে নামার অপেক্ষায় তাসকিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২ জুলাই ২০২৪   আপডেট: ১৫:১১, ২ জুলাই ২০২৪
এলপিএলে মাঠে নামার অপেক্ষায় তাসকিন

জমকালো উদ্বোধনীর মধ্যে দিয়ে পর্দা উঠেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। প্রথম দিনে মাঠে নেমেছিলেন দুই বাংলাদেশী মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। দুজনই ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠে নেমেছিলেন। আজ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় তাসকিন আহমেদ।

আরো পড়ুন:

আজ মঙ্গলবার (২ জুলাই) ক্যান্ডি ফেলকন্সের মুখোমুখি হচ্ছে কলম্বো স্ট্রাইকার্স। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে দিয়ে শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক আসরটিতে অভিষেক হচ্ছে তাসকিনের। নিলাম থেকে ৫০ হাজার ডলারে ডানহাতি পেসারকে দলে ভিড়িয়েছে কলম্বো।

গতকালের ম্যাচে ডাম্বুলার হয়ে মোটেই সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর ও তাওহীদ। প্রথমে দলের বিপর্যয়ে ব্যাট হাতে ২ বলে ১ রান করে ফিরে যান তাওহীদ। এরপর বল হাতে প্রথম ওভার ভালো করলেও পরের দুই ওভারে হাত ভরে রান দেন মোস্তাফিজ। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়