ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইফতারে পানি পাবেন মাঠের দর্শকরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১১ মার্চ ২০২৬  
ইফতারে পানি পাবেন মাঠের দর্শকরা

বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজের সময়সূচি এমনভাবে করা হয়েছে দুই ইনিংসের মাঝের সময়টায় ইফতার করা যায়। দুই দলের প্রথম ওয়ানডে আজ বুধবার শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

রমজান মাসকে বিবেচনায় রেখে দর্শকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে উপস্থিত দর্শকদের মাঝে বিনামূল্যে পানি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ইফতারের সময় রোজাদার দর্শকরা সহজেই পানি পান করে রোজা ভাঙতে পারেন। দর্শকদের স্বাচ্ছন্দ্য ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই এমন উদ্যোগ নিয়েছে বিসিবি।

আরো পড়ুন:

বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে ১৩ ও ১৫ মার্চ।

প্রায় পাঁচ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দর্শক সমাগম হতে পারে। এছাড়া, স্কুল-কলেজ ছুটি থাকায় শিক্ষার্থীরাও আসতে পারেন স্টেডিয়ামে। রমজানে এই সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে বিসিবি।

বিসিবির অফিসিয়াল ড্রিংকিং পার্টটার পুষ্টি। স্টেডিয়ামে আগত দর্শকদের বিশুদ্ধ খাবার পানির ব‌্যবস্থা করবে পুষ্টি। পুষ্টি স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে নির্দিষ্ট স্টল স্থাপন করবে, যেখান থেকে সহজেই দর্শকরা পানি সংগ্রহ করতে পারবেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়