মেক্সিকোয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে অগ্নিনির্বাপনে নিয়োজিত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছে। শুক্রবার এমআই-১৭ হেলিকপ্টারটি কুয়েরিতারো প্রদেশের জালপান দে সিয়েরা শহর থেকে প্রায় ৮৯ কিলোমিটার উত্তরে বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে পাঁচ জন নৌবাহিনীর ক্রু ও অপরজন দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কমিশনের পরিদর্শক বলে শনিবার মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে।
জালপান দে সিয়েরা শহর থেকে প্রায় ৮৯ কিলোমিটার উত্তরে হেলিকপ্টারটি দাবানল নেভাতে সাহায্য করছিল। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। শনিবার ভোরে একটি উদ্ধাকারী দল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।
নিহত ক্রুদের স্মরণে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরসহ কর্মকর্তারা এক মিনিট নীরবতা পালন করেছেন।
রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/শাহেদ
রাইজিংবিডি.কম