বিএনপি নেতা সরদার বকুল হাসপাতাল থেকে ডিবিতে
লিমন আহমেদ || রাইজিংবিডি.কম
ফাইল ফটো- সরদার সাখাওয়াত হোসেন বকুল
মেডিকেল প্রতিবেদক
ঢাকা, ২৫ ডিসেম্বর: আটকের পর শারীরিক অসুস্থতার জন্য বিএনপি নেতা ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বুধবার রাত পৌণে ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ডিবি পুলিশ।
চিকিৎসা শেষে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে বকুলকে বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান-২ নম্বরের বাসভবনের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আটকের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তাঁর সমর্থকেরা। বুধবার রাত সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন মনোহরদী উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক ও তাঁর সমর্থক আমিনুর রহমান দোলন।
এর আগে ডিবি পুলিশ জানা যায়, আটকের পর হঠাৎ অসুস্থ বোধ করছিলেন সরদার বকুল। তাই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাইজিংবিডি/সজীব/লিমন
রাইজিংবিডি.কম
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫