ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৪ জুন ২০২৬  
অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ কর্মসূচিতে লোকবল নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। পুরুষ-নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আরো পড়ুন:

পদের নাম:

কর্মসূচি সংগঠক।

পদ সংখ্যা:

অনির্ধারিত।

চাকরির দায়িত্ব:

* কর্মসূচির নীতিমালা অনুযায়ী উপযুক্ত সদস্য নির্বাচন এবং তাদের জন্য সম্ভাবনাময় আয়বর্ধনমূলক উদ্যোগ বা এন্টারপ্রাইজ চিহ্নিত করা।

* সদস্যদের এন্টারপ্রাইজ উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সম্পদ ক্রয় ও হস্তান্তরের সহায়তা, সুদমুক্ত ব্র্যাক সহায়তার অর্থ বিতরণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা।

* সদস্যদের কাছ থেকে নির্ধারিত সময়ে ব্র্যাক সহায়তার অর্থ ও সঞ্চয় সংগ্রহ করা এবং সকল আর্থিক লেনদেন যথাসময়ে শেষ করা। 

* নিয়মিত বাড়ি পরিদর্শনের মাধ্যমের সদস্যদের এন্টারপ্রাইজ পরিচালনা ও উন্নয়নে হাতে-কলমে পরামর্শ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা, যাতে তারা টেকসইভাবে অতি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারে। 

* গ্রপ ভিজিট ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে সদস্যদের আস্থা, পরিচ্ছন্নতা, পুষ্টি এবং নানা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করা। 

* সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে অতি দারিদ্র থেকে বেরিয়ে আসতে সহায়তা করার লক্ষ্যে তাদের এন্টারপ্রাইজ ও সামগ্রিক অগ্রগতির নিয়মিত ফলোআপ, তত্ত্বাবধান, নিবিড় পর্যবেক্ষণ এবং মূল্যয়ন করা। 

শিক্ষাগত যোগ্যতা: 

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা:

প্রার্থীদের নিয়মিত মাঠপর্যায়ে মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দেশের প্রান্তিক ও অতি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে প্রতিকূল পরিবেশে নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

কর্মস্থল: 

ব্র্যাক মাঠ কার্যালয়।

বেতন: 

সংস্থার নীতিমালা অনুযায়ী। সঙ্গে উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবনবীমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ জুন, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে https://careers.brac.net/jobs অথবা https://bdjobs.com-এর মাধ্যমে আবেদন করতে হবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়