ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল

ইমরান মোস্তফা, মালয়েশিয়া  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৬ এপ্রিল ২০২১  
মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল

সিয়াম-সাধনার মাস পবিত্র রমজানে করোনা থেকে মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। 

রোববার (২৫ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী তিনু। করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়া সরকারের চলমান বিধিনিষেধ মেনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

আরো পড়ুন:

এ সময় করোনা মহামারিতে বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের প্রাণহানি ও ধারাবাহিক সংক্রমন বৃদ্ধিতে উদ্বেগ জানান উপস্থিত নেতারা। এ সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মশিউর রহমান লিংকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বি এম বাবুল হাসান, সহ-সভাপতি বাবুল সর্দার, সামছুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.  মাঝজুম রসি, প্রচার সম্পাদক মো.মওদুদ মোল্লাসহ অনেকে।

এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা অহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, এ কামাল চৌধুরী, মনিরুজ্জামান মনির ও নাজমুল ইসলাম বাবুল অনেকে। ছিলেন শফিক চৌধুরী,  শাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, মজিবুর রহমান বাবু, তাসনিভ শুভ, জসিম উদ্দিন সোহাগ, রবিউল ইসলাম, এরশাদ,  রাসেল, আলম ইসমাইল খান, ফারুক মিয়া, রিয়াজুল, আল আমিন, মাসুদ, রাহুল, মো. সেলিম, জাকির হোসেনসহ যশোর, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর ও বৃহত্তর ফরিদপুর সমিতির নেতারা। 

এ সময় গোপালগঞ্জ সমিতির মাইনুল ইসলাম, আব্দুল আজিজ, মো. হারুনুর রশিদ, শেখ সাদী, সুজন, মইন, মোরশেদ আলম পিয়ার, আকাশসহ অনেকে উপস্থিত ছিলেন। 

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহিমান্বিত মাস রোজার কল্যানে অচিরেই করোনা মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএম বাবুল হাসান।

ইমরান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়