ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিলিগিলি দ্বীপে পানিতে ডুবে মালদ্বীপ প্রবাসীর মৃত্য

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ ডিসেম্বর ২০২৩  
ভিলিগিলি দ্বীপে পানিতে ডুবে মালদ্বীপ প্রবাসীর মৃত্য

মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম এর দেশের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মো. আলাউদ্দিনের বড় ছেলে বলে জানা যায়।

পরিবারের সুখের জন্য সাইদুল ইসলাম আট বছর আগে মালদ্বীপে পারি জমান। তিনি মালদ্বীপে মাছ ধারার একটি ধনিতে কাজ করতেন। প্রতিদিনের মতো গত সোমবার রাতে ড্রাইভিং করার জন্য পানির নিচে গেলে, সময় মতো উঠে না আসায় চিন্তিত হয়ে যান ধনিতে  থাকা তার সহকর্মীরা। গত সোমবার (২৫ ডিসেম্বর) মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী দ্বীপ ভিলিগিলি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার পর তার অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ভিলিগিলি দ্বীপের হিমঘরে রাখা হয়েছে।

নিহতের বাবা তার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়