ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোবিন্দগঞ্জে বাড়িতে বিস্ফোরণে নিহত ৩

গাইবান্ধা সংবাদদতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৪ মার্চ ২০২১   আপডেট: ১৯:০৮, ২৪ মার্চ ২০২১
গোবিন্দগঞ্জে বাড়িতে বিস্ফোরণে নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার বলেন, ‘গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে তিন ব‌্যক্তি নিহত হয়েছে।’ 

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে কোনো জঙ্গী সংগঠনের নেতাকর্মীরা গোপনে বোরহান উদ্দিনের বাড়িতে বোমা তৈরি করছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরিত হলে তিন জন নিহত হন।

নিহতের মধ‌্যে ওই এলাকার সোবহান মিয়া ও কবির মিয়ার ছেলে ওয়াহিদুল ইসলামের নাম জানা গেছে। বাকি একজনের নাম বা পরিচয় এখনও জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার পর পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন‌্য হেফাজতে নিয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

দয়াল/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়