ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড়শিতে ধরা পড়লো ১৩ কেজির গজার মাছ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৮, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ২১:০৩, ৩১ মে ২০২২
বড়শিতে ধরা পড়লো ১৩ কেজির গজার মাছ

বরগুনায় কামাল হোসেন নামের এক মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের গজার মাছ। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চেয়ারম্যান বাজার খাল থেকে তিনি মাছটি ধরেন।

কামাল হোসেন রাইজিংবিডিকে জানান, প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার জেলার বিভিন্ন স্থানে মাছ শিকারে যান তিনি।

বৃহস্পতিবার বিকেলে প্রথমে সদরের সোনাখালী এলাকায় মাছ শিকারে যায় সে ও তার কয়েকজন বন্ধু। সেখানে সন্ধ্যা পর্যন্ত বসে থেকে মাছের দেখা না পেয়ে তারা সদরের চেয়ারম্যান বাজারে গিয়ে বড়শি ফেলে। রাত সাড়ে ১১টার দিকে বড়শিতে গজার মাছটি ধরা পড়ে। 

মৎস্যজীবী সমিতির নেতা গোলাম মোস্তফা চৌধুরী রাইজিংবিডিকে বলেন, গজার মাছ খুব কম ধরা পড়ে। বাজারে এই মাছের বিক্রিও তেমন হয় না। তবে প্রচুর চাহিদা রয়েছে বাজারে।

ইমরান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়