ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিঙ্গেল কমিটির মিছিল

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৩  
সিঙ্গেল কমিটির মিছিল

সিঙ্গেল কমিটির সদস্যরা মিছিল করেন বগুড়ায়

ভালোবাসার সুষ্ঠু বন্টনের দাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে মানববন্ধন ও সমাবেশ করেছেন বগুড়া সিঙ্গেল কমিটির সদস্যরা। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সিঙ্গেল কমিটির সভাপতি সাব্বির আহমেদ শাকিলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিঙ্গেল কমিটির নেতারা বলেন, কেউ অনেকগুলো প্রেম করবে আর কেউ সিঙ্গেল থাকবে এটা হতে পারে না । সবারই ভালোবাসার ইচ্ছে হয়। প্রত্যেকেরই প্রেমিকার হাত ধরে হাটতে ইচ্ছে করে। সৌন্দর্য, অর্থ ও মোহ সবের উর্দ্ধে ভালোবাসা। 

কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- সিঙ্গেল কমিটি বগুড়ার প্রধান উপদেষ্টা অরূপ রতন শীল, মেহেরুন্নেসা ইতিসহ প্রায় ত্রিশজন। 

মানবন্ধন ও সমাবেশ শেষে ক্যাম্পাসে জোড়া বৃক্ষ রোপণ ও সৎ প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
 

এনাম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়