ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে কনস্টেবল নিয়োগে এক পদের বিপরীতে লড়ছেন ৩৪ প্রার্থী

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ময়মনসিংহে কনস্টেবল নিয়োগে এক পদের বিপরীতে লড়ছেন ৩৪ প্রার্থী

ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস মাঠে শুরু হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম। নির্ধারিত ১৯৫টি পদের বিপরীতে প্রার্থী হিসেবে আবেদন করেছেন ৬ হাজার ৬০৬ জন। সেই হিসেবে প্রতিটি পদের বিপরীতে লড়ছেন ৩৪ জন চাকরিপ্রার্থী। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এরআগে শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সে কক্ষে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা বলেন, ময়মনসিংহ জেলায় ১৬৬ জন পুরুষ ও ২৯ নারীসহ মোট ১৯৫ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৬ হাজার ৬০৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন। যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৮১০ জন এবং নারীর সংখ্যা ৭৯৬ জন। 

রোববার (আজ) পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক উচ্চতা, কাগজপত্রাদি যাচাই-বাছাই এবং ২৭ ও ২৮ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামি ৬ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১৫ মার্চ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওইদিনই চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।

এসপি মাছুম আহাম্মদ ভুঁঞা আরও বলেন, এই নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। নিয়োগে কোনো ধরণের দুর্নীতি-অনিয়ম বরদাশত করা হবে না। আমি এটা শতভাগ বাস্তবায়ন করবো। নিয়োগ প্রার্থী যাতে দালাল চক্র বা প্রতারক দ্বারা প্রতারিত না হয়, এজন্য সকল থানায় বিট পুলিশিং সমাবেশসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এই নিয়োগে যোগ্য প্রার্থীদেরই চাকরি হবে।

মিলন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়