বগুড়ার ৭ আসনেই প্রার্থী দিলো জাতীয় পার্টি
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার সাত আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। রাজধানী ঢাকার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
ঘোষিত তালিকায় দেখা যায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে গোলাম মোস্তফা বাবু মণ্ডল, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে শাহীন মোস্তফা কামাল ফারুক, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মো. ওমর ফারুক, বগুড়া-৬ (সদর) আসনে আজিজ আহমেদ রুবেল ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে এটিএম আনিসুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্তদের মধ্যে শরিফুল ইসলাম বগুড়া-২ ও নুরুল ইসলাম তালুকদার বগুড়া-৩ আসনে আওয়ামী লীগের জোটের শরিকদল হিসেবে সংসদ সদস্য ছিলেন।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পাটি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।
এনাম/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম