কুষ্টিয়ায় এমপি বাদশাহর সম্পদ ১৭ গুণ বেড়েছে
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আ ক ম সরওয়ার জাহান বাদশাহ
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ গত পাঁচ বছরের ব্যবধানে সম্পদে ফুলেফেঁপে উঠেছেন। তার সম্পদের পরিমাণ বেড়েছে ১৭ গুণ। এমনকি বেড়েছে তার স্ত্রীর সম্পদের পরিমাণও। তার বেড়েছে ১০৬ গুণ।
হলফনামার তথ্য সূত্র বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ’র বার্ষিক আয়ের পরিমাণ ছিল ৩ লাখ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্যমতে, তার বার্ষিক আয়ের পরিমাণ ২৩ গুণ বেড়ে হয়েছে ৬৯ লাখ ১ হাজার ৭৫৪ টাকা। বর্তমান স্থাবর সম্পদের পরিমাণ ২৭ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার ৭২৮ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আ ক ম সরওয়ার জাহান বাদশাহর স্ত্রীর স্থাবর সম্পদ ছিল ২ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ১২ লাখ ৫২ হাজার ১৩৯ টাকা। বিপুল পরিমাণ অর্থের উৎস হিসেবে দেখানো হয়েছে কৃষি, জমি, মাছ ও গরুর খামার।
আ ক ম সরওয়ার জাহান বাদশাহ বর্তমান সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ১৯৬০ সালের ১৮ মার্চ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এই সংসদ সদস্য।
আ ক ম সরওয়ার জাহান বাদশাহ’র বাবা হাজী মুহাম্মদ শাহজাহান ছিলেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা ফিরোজা বেগম ছিলেন গৃহিনী। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ১৯৮০ সালে কুষ্টিয়া সরকারি কলেজের কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৮৩ সালে এরশাদ বিরোধী আন্দোলনে কুষ্টিয়া জেলায় প্রথম গ্রেপ্তার হন। আ ক ম সরওয়ার জাহান বাদশাহ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এবং আওয়ামী যুবলীগ কুষ্টিয়া জেলা শাখার সাবেক আহ্বায়ক। তিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। পেশা জীবনে তিনি একজন আইনজীবী। আওয়ামী আইনজীবী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তিনি।
কাঞ্চন/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম