নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল জরুরি : এমপি এনামুল
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এনামুল হক
ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক হুংকার দিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। এ আসনের বর্তমান এমপি এনামুল হককে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন। এর ভিডিও ছড়িয়ে পড়েছে। এনামুল হকের প্রচার মিছিলে হামলাও হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মাঝে। এমন পরিস্থিতিতে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এনামুল হক।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুর বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, ‘ভোটের শুরু থেকে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ হুমকি ধমকি দিচ্ছেন। আমাদের এলাকায় ঢুকতে দেবেন না, চেহারা পরিবর্তন করে দেবেন— এসব বলে বেড়াচ্ছেন। এর প্রতিফলনও পাওয়া যাচ্ছে। তার সমর্থকরা আমাদের উপরে হামলা করছে। আমার কর্মীদের আহত করা হচ্ছে। আমরাও একের পর এক অভিযোগ করছি। কিন্তু সুফল পাচ্ছি না। তাই এখন তার প্রার্থিতা বাতিল করা জরুরি হয়ে পড়েছে। যতদূর শুনেছি, রাজশাহী থেকে তার ব্যাপারে এ ধরনের সুপারিশ পাঠানো হচ্ছে।’
এনামুল হক বলেন, ‘আমি এলাকায় ১৫ বছর ধরে এমপি। আমার সম্পর্কে মানুষের ধারণা আছে। আমি ভালো হলে ভোট দেবে, না হলে দেবে না। আমরা তো হাঙ্গামা করছি না। তিনি কেন এত উগ্র হয়ে পড়েছেন? আমরা চাই জনগণ ভোট দেওয়ার সুযোগ পাক। জনগণ যাকে ভোট দেবে, সেই নির্বাচিত হবে। এখানে জনগণের উপরে অন্য কোনো কথা থাকতে পারে না।’
পর পর তিন বার নৌকায় চড়ে এমপি হওয়া এনামুল হক এ আসনে এবার কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আওয়ামী লীগের মনোনয়নে নৌকা নিয়ে লড়ছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাগমারা। এমন পরিস্থিতিতে দুই প্রার্থীর সঙ্গে একজন করে গানম্যান রাখা হয়েছে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি।
আবুল কালাম আজাদের বক্তব্যের এক ভিডিওতে দেখা গেছে, তিনি এমপিকে গালিগালাজ করছেন। তিনি বলেন, ‘আমি পুলিশকে বলেছি, এই জায়গায় আমার একটা লোককে ধরতে এলে হাড্ডি ভেঙ্গে দেবো। আমি তাহেরপুরের রাজা। আমিই সরকার।’
আবুল কালাম আজাদও বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার কর্মীদের মারধর করা হয়েছে, কিছু নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেছেন তিনি।
কেয়া/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম