আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে চাই: আমু
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষতমার পট পরিবর্তন করতে চাই। আমরা সাংবিধানিক ভিত্তিতে বিশ্বাসী। এবারের নির্বাচনে এটাই মূল কথা।’
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি শহরের ফরিদপুরপট্টি সড়কে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এই নেতা ঝালকাঠি-২ আসনে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী।
আমির হোসেন আমু বলেন, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাওয়ায় কোনো বিজয় হবে না। বিজয় হবে যদি কমপক্ষে ৫০ থেকে ৬০ ভাগ ভোট পেতে পারি। সেটাই হবে আমাদের জয়। তাই আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। জানি আপনাদের কষ্ট হবে। তারপরেও জাতীয় স্বার্থে আপনারা এই কষ্ট স্বীকার করবেন।
ব্যবসায়ী জানে আলম জনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু, ব্যবসায়ী আবু বক্কর খান, শাহ আলম হোসেন। সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলে।
অলোক/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম