ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ওয়াহিদ হত্যা মামলায় ২৮ আসামি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ৪ নভেম্বর ২০২৪  
হবিগঞ্জে ওয়াহিদ হত্যা মামলায় ২৮ আসামি কারাগারে

হবিগঞ্জ জেলার বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াহিদ মিয়া হত্যা মামলার ২৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে  পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন:

মামলার তদন্তকারী কর্মকর্তা বাহুবল মডেল থানার এসআই মঞ্জুরুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে যুবক নিহত

এর আগে, সকালে আরো আট আসামিকে আটক করে র‌্যাব। পরে বাহুবল মডেল থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নিহত ওয়াহিদ মিয়া বাহুবল উপজেলার ভাবনাকান্দি গ্রামের ইছাক উল্যার ছেলে।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- ইছাক আলী, নোয়াব উল্লা, দুলা মিয়া, হারিছ মিয়া, হোন্দাই মিয়া, সেজলু মিয়া, ফরখান মিয়া, সোহেল মিয়া, কুটি মিয়া, আলতাই মিয়া, আমীর আলী, খলিল মিয়া, হানিফ উল্যা, কুদরত আলী, মোশাহিদ মিয়া, হাফিজুর রহমান, আয়াত আলী, ছায়েদ আলী, আফছর উদ্দিন ও আমির মিয়া হোসেনসহ ২৮ জন।

এলাকাবাসী জানান, উপজেলার ভাবনাকান্দির বাসিন্দা আপন দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হাইয়ের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর ভোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। পরে তাদের পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় আব্দুল হাইয়ের পক্ষ নিয়ে ওয়াহিদ ও তার লোকজন সংঘর্ষে যোগ দেন। সংঘর্ষ চলাকালে ওয়াহিদ টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হন। তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ওয়াহিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই গত ৩০ সেপ্টেম্বর বাহুবল মডেল থানায় ৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। 

এসআই মঞ্জুরুল ইসলাম জানান, হত্যা মামলার ৬০ আসামির মধ্যে সোমবারে ২৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  মোট ৩২ জন আসামি কারাগারে রয়েছেন।

মামুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়