হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।
ফায়ার সার্ভিস জানায়, নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য নিচে নামেন দুই শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান তারা। এ ঘটনায় আহত হয়েছেন ভবন নির্মাণের ঠিকাদার। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/মামুন/রাজীব
কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত