ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও পোস্ট

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪৭, ১ আগস্ট ২০২৫
সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও পোস্ট

সানজিল মীর। ফাইল ফটো

সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সানজিল মীর নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় মদন থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর ভাই।

সানজিল মীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাবুল মীরের ছেলে। ভুক্তভোগী নারী একই উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন:

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সানজিল ওই নারীর বাসার পাশের একটি বাড়িতে থাকতেন। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে প্রায়ই সানজিল তাকে প্রেমের প্রস্তাব দিতেন।

এর মধ্য, একদিন গোপনে ওই নারীর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করেন সানজিল। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। চলতি বছরের এপ্রিল মাসে তারা আদালতে বিয়ে করেন।

বিয়ের পরে আরো একাধিক আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করেন সানজিল। পরে যৌতুকের জন্য চাপ দিয়ে সেই আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী বাবার বাড়িতে চলে আসেন। গত ২১ জুলাই সানজিলকে আদালতের মাধ্যমে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট শুরু করেন সানজিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সানজিল বলেন, ‘‘আমাকে ডিভোর্স দিয়েছে। ওর (সাবেক স্ত্রীর) যাতে অন্য কোথায় বিয়ে না হয়, সে জন্য ফেসবুকে ভিডিও ছেড়েছি।’’

ভুক্তভোগী নারী বলেন, ‘‘সানজিলের বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ রয়েছে। সে কৌশলে নারীদের গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বের হয়ে আসবে।’’

এ বিষয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু বলেন, ‘‘ভিকটিমের বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কামাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়