ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ঘন কুয়াশার সাথে জেঁকে বসেছে শীত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২৫ ডিসেম্বর ২০২৫  
পটুয়াখালীতে ঘন কুয়াশার সাথে জেঁকে বসেছে শীত

ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি।

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র ঠান্ডা। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। 

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। আর জেলার অনেক স্থানে কুয়াশার দৃষ্টিসীমা ছিল ৫০ মিটারের নিচে। 

বিশাল এলাকা জুড়ে ঘন কুয়াশার আস্তরণে সকাল গড়িয়ে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের দেখা। হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবি মানুষ। সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বিভিন্ন বাহনের চালকসহ দিন মজুর শ্রমিকরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। 

কুয়াকাটা বাসস্ট্যান্ডের বাসচালক রহমান মিয়া বলেন, “রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে কুয়াকাটা এসেছি। সড়কে আজ প্রচুর কুয়াশা করেছে। যার কারণে প্রতিদিনের চেয়ে আজ পৌঁছাতে অন্তত দেড় থেকে দুই ঘণ্টা বেশি সময় লেগেছে।” 

একই এলাকার ভ্যানচালক মাইনুল মিয়া বলেন, “কুয়াকাটা আজ অনেক পর্যটক রয়েছে। তবে শীতের কারণে সকালে বেশির ভাগ পর্যটক হোটেল থেকে বের হয়নি। আজ প্রচুর পরিমাণে ঘন কুয়াশা, হিমেল বাতাস এবং প্রচুর শীত অনুভূত হচ্ছে। যার কারণে ভ্যান চালানো দায় হয়ে পড়েছে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “শীতের তীব্রতা আরো বাড়তে পারে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়